Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ছবির রিমেক সিরিজে

২০০৬ সালে মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত ‘কভি আলভিদা না কহেনা’। এবার এই গল্পই নতুন করে পর্দায় বলবেন করণ

ছবির রিমেক সিরিজে
  • ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

২০০৬ সালে মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত ‘কভি আলভিদা না কহেনা’। এবার এই গল্পই নতুন করে পর্দায় বলবেন করণ। নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীরা থাকবেন মুখ্য চরিত্রে। তবে এবার আর ছবি নয়, সিরিজ তৈরি করতে চাইছেন করণ। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ বিষয়টি খোলসা করেছেন পরিচালক-প্রযোজক। তিনি জানিয়েছেন, তরুণ প্রজন্মকে নিয়েই শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, প্রীতি জিন্টা, অভিষেক বচ্চন অভিনীত ছবির রিমেক করবেন তিনি। সিরিজটি মুক্তি পাবে প্রথম সারির একটি ওটিটি প্ল্যাটফর্মে। ইতিমধ্যে চিত্রনাট্য লেখার কাজ সেরে রেখেছেন করণ। কাস্টিং সম্পূর্ণ হলেই তিনি শ্যুটিং শুরু করবেন। তবে কারা অভিনয় করবেন সিরিজে? না, তা অবশ্য খোলসা করেননি করণ। তবে তিনি জানিয়েছেন, ‘কফি উইথ করণ’-এর নতুন সিজন শুরু হচ্ছে শীঘ্রই। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ