Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘স্মরণে সব্যসাচী’র অনুষ্ঠান

সংঘমিত্র এবং মুম্বইয়ের প্রথম আবৃত্তির দল ‘আবৃত্তির অনুভবে’-এর যৌথ উদ্যোগে সম্প্রতি সাড়ম্বরে পালিত হল ‘স্মরণে সব্যসাচী’ অনুষ্ঠানের তৃতীয় বর্ষ।

‘স্মরণে সব্যসাচী’র অনুষ্ঠান
  • ২৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• সংঘমিত্র এবং মুম্বইয়ের প্রথম আবৃত্তির দল ‘আবৃত্তির অনুভবে’-এর যৌথ উদ্যোগে সম্প্রতি সাড়ম্বরে পালিত হল ‘স্মরণে সব্যসাচী’ অনুষ্ঠানের তৃতীয় বর্ষ। মুম্বইয়ের গাইমুখে সংঘমিত্র কালীবাড়িতে এই ব্যতিক্রমী এবং অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আধুনিক আবৃত্তি শিল্পের পথিকৃৎ কাজি সব্যসাচীর অবদানকে স্মরণ করতেই এই আয়োজন। আবৃত্তি শিল্পী তাপস মাইতি দীর্ঘ ২৯ বছর ধরে মুম্বইয়ে আবৃত্তি চর্চা ও প্রসারে নিরলস কাজ করে চলেছেন। অনুষ্ঠানের সূচনা হয় বৃন্দ-আবৃত্তি দিয়ে, এরপর দলের সদস্যরা একক এবং সমবেত পরিবেশনা করেন। উপস্থাপনায় নতুনত্বের ছাপ ছিল। প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তুহিনা দাস। কলকাতা থেকে আমন্ত্রিত নতুন প্রজন্মের দুই উজ্জ্বল আবৃত্তিশিল্পী শ্রবণা শীল এবং নন্দিনী লাহা সোম তাঁদের কণ্ঠ ও শিল্পশৈলীতে শ্রোতাদের মুগ্ধ করেন। সমাপ্তিতে তাপস মাইতির কণ্ঠে ‘বিদ্রোহী’ আবৃত্তি বিশেষভাবে প্রশংসিত হয়। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পৃথা সান্যাল ও লিপি ভট্টাচার্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ