Bartaman Logo
১১ জুন, ২০২৬

মন কি বাতে মোদির মুখে ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের কথা

স্বাধীনতা দিবসের আগে এটিই ছিল প্রধানমন্ত্রীর শেষ রেডিও অনুষ্ঠান মন কি বাত। এই মাসকে তিনি ‘অন্দোলনের মাস’ হিসেবে উল্লেখ করেন।

মন কি বাতে মোদির মুখে ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের কথা
  • ২৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের আগে এটিই ছিল প্রধানমন্ত্রীর শেষ রেডিও অনুষ্ঠান মন কি বাত। এই মাসকে তিনি ‘অন্দোলনের মাস’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ১১ আগস্ট ১৯০৮। এই দিনটিতে জেলের ভিতর ফাঁসি দেওয়া হয়েছিল এক যুবককে। তাঁর নাম ছিল ক্ষুদিরাম বসু। মাত্র ১৮ বছর বয়েসে গোটা দেশকে কাঁদিয়ে দেন তিনি। ৭ আগস্ট স্বদেশী আন্দোলন আন্দোলন শুরু হয়েছিল। এই দিনটিকে আমরা জাতীয় হ্যান্ডলুম দিবস হিসেবে পালন করি। বর্তমানে দেশে তিন হাজারের বেশি টেক্সটাইল স্টার্টআপ শিল্প চালু রয়েছে বলে মোদি জানান। 

Advertisement

সম্প্রতি মহাকাশে অভিযান শেষে পৃথিবীতে ফিরেছেন শুভাংশু শুক্লা। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। পাশাপাশি শিশুদের মধ্যেও মহাকাশ নিয়ে প্রবল আগ্রহ বেড়েছে। রবিবার মন কি বাতে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শুভাংশুর সাফল্য গোটা দেশকে গর্বিত করেছে। মহাকাশ নিয়ে দেশে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। এদিন তাঁর কথায় উঠে এসেছে ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি ওলিম্পিয়াডে মেডেল জয়ী পড়ুয়া দেবেশ পঙ্কজ, সন্দীপ কুচি, দেবদূত প্রিয়দর্শী এবং উজ্জ্বল কেশরীর নামও। এছাড়াও ম্যাথ ওলিম্পিয়াডে তিন ভারতীয় পড়ুয়ার মেডেল জয়ের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

Advertisement
সম্পর্কিত সংবাদ