Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

কোর্টরুম ড্রামায়

তিনি ‘সাইয়ারা’ ছবির নায়িকা। এই ছবির হাত ধরে দেশজুড়ে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী অনীত পাড্ডা। মাত্র ন’দিনে ২০০ কোটির ক্লাবে প্রবেশের নজিরও গড়েছেন নবাগতা এই নায়িকা।

কোর্টরুম ড্রামায়
  • ২৮ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

তিনি ‘সাইয়ারা’ ছবির নায়িকা। এই ছবির হাত ধরে দেশজুড়ে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী অনীত পাড্ডা। মাত্র ন’দিনে ২০০ কোটির ক্লাবে প্রবেশের নজিরও গড়েছেন নবাগতা এই নায়িকা। এই আবহে নতুন খবর। এবার কোর্টরুম ড্রামায় দেখা যাবে অনীতকে। ওটিটি মাধ্যমে মুক্তি পাবে অনীতের এই কাজ। ‘সাইয়ারা’ মুক্তির আগেই গত বছর এই সিরিজের শ্যুটিং সেরেছিলেন অনীত। সঙ্গে রয়েছেন অভিনেত্রী ফতিমা সানা শেখ ও অর্জুন মাথুর। সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত এই সিরিজের নাম ‘ন্যায়’। উল্লেখ্য, মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ অনীতের কেরিয়ারের মোড় ঘুরিয়েছে। প্রথম ছবিতেই সাফল্যের শীর্ষে পৌঁছেছেন তিনি। সূত্রের খবর, যশরাজ ফিল্মস সংস্থার সঙ্গে তিনটি ছবির চুক্তি রয়েছে তাঁর। অনীতকে বড়পর্দায় তারকা হিসেবেই গড়ে তুলতে চাইছে প্রযোজনা সংস্থা। ফলে এই মুহূর্তে তাঁর কোনও ওটিটিতে মুক্তি পাবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে অনুরাগীদের মনে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ