Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

অসুস্থ ইমরান

হাসপাতালে ভরতি অভিনেতা ইমরান হাশমি। সম্প্রতি মুক্তি পেয়েছে ইমরান অভিনীত ‘আওয়ারাপান ২’। বক্স অফিস সাফল্যের পাশাপাশি দর্শক মহলেও ছবিটি প্রশংসিত হয়েছে।

অসুস্থ ইমরান
  • ৩০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হাসপাতালে ভরতি অভিনেতা ইমরান হাশমি। সম্প্রতি মুক্তি পেয়েছে ইমরান অভিনীত ‘আওয়ারাপান ২’। বক্স অফিস সাফল্যের পাশাপাশি দর্শক মহলেও ছবিটি প্রশংসিত হয়েছে। এই সাফল্যের মাঝেই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা। জানা গিয়েছে, সোয়াইন ফ্লুতে আক্রান্ত নায়ক। তাঁর টিমের তরফে খবর নিশ্চিত করা হয়েছে। জানা গিয়েছে, কয়েকদিন আগে অসুস্থ বোধ করছিলেন ইমরান। তখনই চিকিৎসকের পরামর্শ নেন ইমরান। পরীক্ষা করার পর সোয়াইন ফ্লু ধরা পড়েছে অভিনেতা। তাঁকে আপাতত বিশ্রাম নিতে পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল ইমরানের। তা স্থগিত করা হয়েছে। সুস্থ হলে সেই অনুষ্ঠানে যোগ দেবেন অভিনেতা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ