Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

দেশের গুরুত্বপূর্ণ তথ্য চলে যাচ্ছে আমেরিকার হাতে, অভিযোগ রাহুলের

দেশের গুরুত্বপূর্ণ ডেটা আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে ভারত-আমেরিকা চুক্তির মাধ্যমে। বিস্ফোরক অভিযোগ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর।

দেশের গুরুত্বপূর্ণ তথ্য চলে যাচ্ছে আমেরিকার হাতে, অভিযোগ রাহুলের
  • ৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: দেশের গুরুত্বপূর্ণ ডেটা আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে ভারত-আমেরিকা চুক্তির মাধ্যমে। বিস্ফোরক অভিযোগ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। তাঁর দাবি, এই বিষয়টি নিয়ে দেশের অন্য কেউ কথা বলছেন না। শনিবার তিরুবনন্তপুরমের টেকনোপার্কে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনায় যোগ দিয়েছিলেন রাহুল। ডেটা সুরক্ষা সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে গিয়ে রাহুল বলেন, ‘ভারত বিশ্বের সবচেয়ে মূল্যবান তথ্যভাণ্ডারগুলির একটি। সেই শক্তিকে কাজে লাগানোর বদলে তা আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে।’ কংগ্রেস সাংসদের মতে, কোনো দেশের সঙ্গে আলোচনা করতে গেলে নিজের শক্তি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। ভারতের কাছে বিশাল তথ্যভাণ্ডার, দক্ষ ইঞ্জিনিয়ার, চিকিৎসা ক্ষেত্রের প্রতিভা রয়েছে। তাঁর কথায়, ‘এই শক্তিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক পর্যায়ে দর কষাকষি করা উচিত ছিল। কিন্তু তা হয়নি।’ রাহুল বলেন, ‘যদি কোনো দেশ তার সবচেয়ে মূল্যবান সম্পদ অন্য দেশের হাতে তুলে দেয়, সেখানে তীব্র প্রতিবাদ হত। ধরা যাক, রাশিয়া যদি তার সমস্ত তেলের ভাণ্ডার যদি আমেরিকার হাতে তুলে দেয়, তবে বিতর্ক তৈরি হওয়া অনিবার্য। তেমনই ভারতের রাজনীতিতে এখন মূল আলোচনার বিষয় হওয়া উচিত দেশের ডেটা কীভাবে ব্যবহার করা হবে, কারা সেই ডেটা ব্যবহার করতে পারবে, তার মূল্য কী হবে। অথচ কেউ কথাই বলছেন না এ বিষয়ে!’ সরকার, ব্যবসায়ী, বহুজাতিক সংস্থা ও সাধারণ মানুষের মধ্যে খোলামেলা আলোচনা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ