Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায়, ভর্তি শহরের বেসরকারি হাসপাতালে

আজ, রবিবার দুপুরে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল নেতা তথা দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে।

অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায়, ভর্তি শহরের বেসরকারি হাসপাতালে
  • ২২ জুন, ২০২৫ ১৯:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, রবিবার দুপুরে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল নেতা তথা দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। পরিবার সূত্রে খবর, সপ্তাহখানেক ধরেই অসুস্থ ছিলেন তিনি। ভুগছিলেন স্নায়ুজনিত সমস্যাতেও। এরপর আজ দুপুর নাগাদ আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। পায়ে ব্যথা শুরু হয়। বেশ কয়েকবার শৌচাগারও যান তিনি। এরপরই আর ঝুঁকি নেননি তাঁর পরিজনেরা।

Advertisement

তড়িঘড়ি দুপুর ৩টে নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সিটি স্ক্যান, এমআরআই করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। বর্তমানে চিকিৎসকরা সাংসদের শারীরিক অবস্থা খতিয়ে দেখছেন। কড়া নজরে রাখা হয়েছে তাঁকে। আপাতত পরীক্ষায় রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তাঁরা। গত মাসেই আড়িয়াদহে গাড়ি থেকে নামার সময় আচমকাই মাথা ঘুরে পড়ে যান তিনি। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হয় অস্ত্রপচার। বুকে পেসমেকার বসানো হয়। যেহেতু পেসমেকার বসেছে ফলে হৃদযন্ত্রে কোনও সমস্যা দেখা দিয়েছে কী না সেটিও বাড়তি গুরুত্ব দিয়ে দেখছেন চিকিৎসকরা। অপরদিকে গত মার্চ মাসে লোকসভায় অধিবেশন চলাকালীনও অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।  

সম্পর্কিত সংবাদ