Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

খেতাবি লড়াইয়ে ইগা-আমান্দা, উইম্বলডন ফাইনালে আলকারাজ-সিনার

উইম্বলডনে পুরুষদের ফাইনালে ফের আলকারাজ-সিনার দ্বৈরথ। শুক্রবার প্রথম সেমি-ফাইনালে টেলর ফ্রিৎজের বিরুদ্ধে জিতলেও রীতিমতো ঘাম ঝরাতে হল কার্লোস আলকারাজকে।

খেতাবি লড়াইয়ে ইগা-আমান্দা, উইম্বলডন ফাইনালে আলকারাজ-সিনার
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০১
Prefer us on Google

লন্ডন: উইম্বলডনে পুরুষদের ফাইনালে ফের আলকারাজ-সিনার দ্বৈরথ। শুক্রবার প্রথম সেমি-ফাইনালে টেলর ফ্রিৎজের বিরুদ্ধে জিতলেও রীতিমতো ঘাম ঝরাতে হল কার্লোস আলকারাজকে। চার সেটের হাড্ডাহাড্ডি লড়াই খেলার ফল ৬-৪, ৫-৭, ৬-৩, ৭-৬ (৮-৬)। অপর ম্যাচে নোভাক জকোভিচকে স্ট্রেট সেটে উড়িয়ে প্রথমবার উইম্বলডন ফাইনালের মঞ্চে জানিক সিনার। তাঁর পক্ষে খেলার ফল ৬-৩, ৬-৩, ৬-৪।

Advertisement

চলতি বছরে দুরন্ত ছন্দে রয়েছেন আলকারাজ। মরশুমের প্রথম দু’টি গ্র্যান্ড স্ল্যাম পকেটে পুরেছেন ইতিমধ্যে। এবার তাঁর সামনে উইম্বলডন জয়ের হ্যাটট্রিকের সুযোগ। অপর দিকে, মাত্র কদিন আগেই ফরাসি ওপেনের শেষ চারের ম্যাচে জোকারকে স্ট্রেট সেটে হারিয়ে ফাইনালে উঠেছিলেন ইতালিয়ান তরুণ। তবে শিরোপা নির্ণায়ক ম্যাচে ম্যারাথন লড়াইয়ের পর হারতে হয়েছিল আলকারাজের কাছে। এবার সিনারের সামনে মধুর প্রতিশোধের হাতছানি। 
এদিকে, মহিলাদের সিঙ্গলস ফাইনালে শনিবার মুখোমুখি হচ্ছেন ইগা সুইয়াটেক ও আমান্দা আনিসিমোভা। শেষ পর্যন্ত যিনিই জিতুন না কেন, উইম্বলডন পাবে নতুন রানি। অষ্টম বাছাই ইগার ঝুলিতে রয়েছে পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম। কিন্তু অল-ইংল্যান্ড ক্লাবে অতীতে কখনও শেষ আটের গণ্ডিই টপকাতে পারেননি। প্রথমবার ফাইনালে পৌঁছেই বাজিমাতের স্বপ্ন দেখছেন পোলিশ তারকা। অন্যদিকে, আমান্দা এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে খেলতে নামছেন। ফলে তাঁর হারানোর কিছু নেই। চাপমুক্তভাবে সেরাটা মেলে ধরতে চান তিনি। মার্কিনী কন্যা বলেন, ‘সেমি-ফাইনালে সাবালেঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। তবে খেতাব জিতলেই মিলবে আসল তৃপ্তি। আমি প্রস্তুত।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ