Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

শিল্ডের সূচি ঘোষণা করল আইএফএ, উদ্বোধনী ম্যাচে শ্রীনিধির বিরুদ্ধে নামছে ইস্ট বেঙ্গল

আইএফএ শিল্ডের প্রথম ম্যাচেই মাঠে নামছে ইস্ট বেঙ্গল। ৮ অক্টোবর মিগুয়েল, শৌভিকদের প্রতিপক্ষ শ্রীনিধি এফসি।

শিল্ডের সূচি ঘোষণা করল আইএফএ, উদ্বোধনী ম্যাচে শ্রীনিধির বিরুদ্ধে নামছে ইস্ট বেঙ্গল
  • ৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএফএ শিল্ডের প্রথম ম্যাচেই মাঠে নামছে ইস্ট বেঙ্গল। ৮ অক্টোবর মিগুয়েল, শৌভিকদের প্রতিপক্ষ শ্রীনিধি এফসি। পরদিন মোহন বাগানের সামনে গোকুলাম কেরল এফসি। শনিবার শিল্ডের সূচি ঘোষণা করে দিল বঙ্গ ফুটবল সংস্থা। অর্থাৎ লক্ষ্ণীপুজোর পরেই শুরু জোরদার লড়াই। ঐতিহ্যবাহী শিল্ডের ফাইনাল আগামী ১৮ অক্টোবর।

Advertisement

মোট ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’তে ইস্ট বেঙ্গল ছাড়াও বাকি দুই দল শ্রীনিধি এফসি ও নামধারী এফসি। অন্যদিকে মোহন বাগানের দুই চ্যালেঞ্জার ইউনাইটেড স্পোর্টস ও গোকুলাম। দুই গ্রুপের সেরা দল খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবে। তাই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। ইস্ট বেঙ্গলের দ্বিতীয় ম্যাচ ১৪ অক্টোবর। মশালবাহিনীর প্রতিপক্ষ নামধারী এফসি। ডুরান্ড কাপের ম্যাচে হামিদের গোলে এই নামধারীকে বশ মানিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। অন্যদিকে, ১৫ অক্টোবর ম্যাকলারেন, কামিংসদের প্রতিদ্বন্দ্বী ইউনাইটেড স্পোর্টস। দুই প্রধানের ম্যাচ হতে পারে কিশোর ভারতী স্টেডিয়ামে বা কল্যাণীতে। ম্যাচ শুরু দুপুর ৩টে। শিল্ডের ফাইনাল আয়োজিত হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ৬ বিদেশিকে নথিভুক্ত করানোর পাশাপাশি প্রথম এগারোয় খেলানো যাবে ৪ জনকে। আইএফএ সচিব অনির্বাণ দত্তের মন্তব্য, ‘প্রতিটি ম্যাচ এসএসইএন অ্যাপে সম্প্রচার হবে। সফলভাবে শিল্ড আয়োজনের বিষয়ে আমরা আশাবাদী।’

Advertisement
সম্পর্কিত সংবাদ