Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ইছামতীতে জালে উঠল মৃত ডলফিন

ইছামতীতে জালে উঠল মৃত ডলফিন
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: ইছামতীতে মৎস্যজীবীর জালে উঠে এল মৃত ডলফিন। বৃহস্পতিবার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর এলাকার নিশ্চিন্তপুর গ্রামে কয়েকজন মৎস্যজীবী নদীতে মাছ ধরছিলেন। সেই সময় তাঁদের জালে হঠাৎ একটি পূর্ণবয়স্ক মৃত ডলফিন উঠে আসে। যার ওজন প্রায় এক কুইন্টালের বেশি বলে জানা গিয়েছে। মৎস্যজীবীদের ধারণা, খাবারের সন্ধানেই সমুদ্র থেকে নদীতে ঢুকে পড়েছিল ডলফিনটি। এরপর অসুস্থতার কারণে মৃত্যু হয়। মৃত ডলফিনটি বনদপ্তরের হাতে তুলে দিয়েছেন মৎস্যজীবীরা। মৃত ডলফিন উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই দূর-দূরান্ত থেকে বহু মানুষ দেখতে আসেন। তবে ঠিক কী কারণে এই সামুদ্রিক প্রাণীটির মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছেন বনদপ্তরের আধিকারিকরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ