সংবাদদাতা, বনগাঁ: মজে যাওয়া ইছামতী নদীকে বাঁচাতে সাঁতার প্রতিযোগিতা হল রবিবার। এদিন বাগদার সিন্দ্রাণী সাড়াহাটি ঘাট থেকে দত্তপুলিয়া পুরনো বাজার পর্যন্ত সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় মহিলারা অংশ নেন। পাশাপাশি নদীয়ার দত্তপুলিয়া আশ্রম ঘাট থেকে দত্তপুলিয়া পুরনো বাজার পর্যন্ত সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন পুরুষরা। স্থানীয় একটি ক্লাব সংগঠন ও সিন্দ্রাণীর একটি অ্যাথলেটিক অ্যাকাডেমির উদ্যোগে এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই সাঁতার প্রতিযোগিতা দেখতে বহু মানুষ ভিড় জমান।



