Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ইছামতী সেতু থেকে ঝাঁপ যুগলের

ইছামতী সেতু থেকে ঝাঁপ যুগলের
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: ব্রিজের উপর থেকে একসঙ্গে ঝাঁপ দিলেন যুবক-যুবতী। বসিরহাট শহরের প্রাণকেন্দ্র বসিরহাট মহকুমা আদালতের সামনেই ইছামতী নদী উপর রয়েছে ইছামতী সেতু। প্রতিদিনই বিকেল হলে দলে দলে সেতুর উপরে ভিড় জমায় ছেলে-মেয়েরা। মঙ্গলবার বহু মানুষ ভিড় করেছিল ইছামতী সেতুর উপর। স্থানীয়দের দাবি, আনুমানিক পাঁচটা নাগাদ সেতুর উপর থেকেই নদীতে এক যুবক-যুবতী ঝাঁপ দেন। তবে প্রত্যক্ষদর্শী হিসেবে কাউকে পাওয়া যায়নি। পার্শ্ববর্তী অটো স্ট্যান্ডের চালকদের মধ্যে কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, সেতু থেকে ঝাঁপ দেওয়ার পরে যুবক-যুবতীকে নদীতে ভেসে যেতে দেখা যায়। ঘটনার প্রায় দু’ঘণ্টার মাথায় আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ বসিরহাট পুলিস জেলার পক্ষ থেকে ইছামতী নদীতে উদ্ধারকারী দল নামানো হয়। বিপর্যয় মোকাবিলা দল তাদের বোট নিয়ে নামে ইছামতী নদীতে। বসিরহাট জেলা পুলিসের তরফ থেকে জানানো হয় এখনও পর্যন্ত খোঁজ চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ