বছর ঘুরলেই রাজ্যে বিধানসভার ভোটের দামামা বেজে যাবে। তার আগে নিজেদের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। আজ, শুক্রবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব, বিধায়ক ও সাংসদদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে একগুচ্ছ নির্দেশ দেন তিনি। ঘোষণা করা হয় দুটি কর্মসূচিরও। এরই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাল্টাও দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কয়েকদিন আগেই রানাঘাটের সভায় ভার্চুয়ালি ভাষণ দেন মোদি। সেখানে তিনি বলেন, বাঁচতে চাই, বিজেপি তাই। এরই পাল্টা দিয়ে আজ, শুক্রবার অভিষেক বলেন, প্রধানমন্ত্রী বলে গিয়েছেন বাঁচতে চাই, বিজেপি তাই- এই চার শব্দের মধ্যে অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে। বাঁচতে চাই মানে বিজেপির কথায়, মারতে চাই। তাই আমাদের বলতে হবে বাঁচতে চাই, বিজেপি বাই। মনে রাখবেন ২০২৯-এর ভীত হচ্ছে ২০২৬। আমাদের প্রস্তুতি নিতে হবে সেই মতো। তিনি আরও বলেন, মানবে না হার, তৃণমূল আবার।



