‘অতীত নিয়ে পড়ে থাকতে চাই না’, অকপট তাহির রাজ ভাসিন
  • ২৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 নেটফ্লিক্সের ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ সিরিজে নজর কেড়েছেন অভিনেতা তাহির রাজ ভাসিন। এক আড্ডায় শেয়ার করলেন নানা কথা।

Advertisement

• ‘শক’ সিরিজে কাজ করলেন কেন? 
•• মুম্বইয়ে রিডিং সেশনেই গল্পটি দারুণ লেগেছিল। শ্যুটিংয়ে মনে হতো, যেন মঞ্চে নাটক করছি। সোনি (রাজদান) ম্যাম চাইতেন, শ্যুটিংয়ের সময় আমরা সবাই যেন একসঙ্গে বসে খাওয়াদাওয়া করি। কখনো হোটেলে, কখনো ধাবা বা কাফেতে খেতে যেতাম। এভাবেই আমাদের মধ্যে পরিবারের মতো বন্ধন তৈরি হয়েছিল।
• কেরিয়ারের শুরুতে যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, সেটা এখন বদলেছে? 
•• কেরিয়ারের শুরুতে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ ছিল পরিচালক, কাস্টিং ডিরেক্টর ও প্রযোজকদের নজরে পড়া। ‘মর্দানি’র মতো ছবিতে অ্যান্টি-হিরো হিসাবে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি। এখন চ্যালেঞ্জটা হল, নিজেকে নতুনভাবে আবিষ্কার করা।
• কোনো অনুশোচনা আছে?
•• না। অভিনয় জগতে মাত্র দশ বছর হয়েছে। আমি মনে করি, এখনও কেরিয়ারের প্রথম পর্যায়েই রয়েছি। জীবন খুব ছোটো, তাই অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। 
• সোশ্যাল ট্রোলিং কীভাবে সামলান? 
•• যাঁরা নিজেদের পরিচয় আড়ালে রেখে কটাক্ষ করেন, তাঁদের কথায় খুব বেশি গুরুত্ব না দেওয়াই ভালো। তবে সোশ্যাল মিডিয়ার ভালো দিকও রয়েছে।

দেবারতি ভট্টাচার্য • মুম্বই