Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

হ্যান্ড গ্রেনেড উদ্ধার

শুক্রবার সকালে ক্রান্তির মৌলানি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মাটিয়ালির একটি কৃষিজমিতে হ্যান্ড গ্রেনেড উদ্ধার হল। এঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকালে এক রাখাল গোরু চড়াতে গিয়ে গ্রেনেডটিকে পড়ে থাকতে দেখেন।

হ্যান্ড গ্রেনেড উদ্ধার
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নাগরাকাটা: শুক্রবার সকালে ক্রান্তির মৌলানি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মাটিয়ালির একটি কৃষিজমিতে হ্যান্ড গ্রেনেড উদ্ধার হল। এঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকালে এক রাখাল গোরু চড়াতে গিয়ে  গ্রেনেডটিকে পড়ে থাকতে দেখেন। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্রান্তি ফাঁড়ি পুলিস। তারা সেনাবাহিনীকে খবর দেয়। বিকেল তিনটা নাগাদ সেনাবাহিনী ঘটনাস্থলে আসে। বিকেল চারটা নাগাদ তারা গ্রেনেডটিকে ব্লাস্ট করে। ক্রান্তি ফাঁড়ির ওসি বুদ্ধদেব বসু বলেন, তিস্তার চরের থেকে কেউ বা কারা এই হ্যান্ড গ্রেনেড তুলে নিয়ে জমিতে ফেলে রেখেছে বলে অনুমান করা হচ্ছে। তবে সেনাবাহিনী এসে সেটা নিষ্ক্রিয় করেছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ