Bartaman Logo
৯ জুন, ২০২৬

পরকীয়ার জের, প্রেমিক সহ স্ত্রীকে খুনের চেষ্টা স্বামীর

পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্ত্রী। স্বামীর ঘর ছেড়ে তাঁর সঙ্গে নতুন করে সংসারও পেতেছিলেন। সেই রাগে স্ত্রীকে গলা কেটে খুনের চেষ্টা করলেন স্বামী।

পরকীয়ার জের, প্রেমিক সহ স্ত্রীকে খুনের চেষ্টা স্বামীর
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জাজপুর: পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্ত্রী। স্বামীর ঘর ছেড়ে তাঁর সঙ্গে নতুন করে সংসারও পেতেছিলেন। সেই রাগে স্ত্রীকে গলা কেটে খুনের চেষ্টা করলেন স্বামী। শুধু তাই নয়, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে দিলেন স্ত্রীর প্রেমিকের যৌনাঙ্গও। বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ওড়িশার জাজপুরের মালাহাট গ্রামে। অভিযুক্ত মনোজ কুমার মোহান্তির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। 

Advertisement

জানা গিয়েছে, বছর খানেক আগে মনোজের সংসার ছেড়ে পালিয়ে আসেন ওই মহিলা। প্রশান্ত নাথ নামে এক যুবকের সঙ্গে থাকতে ওশুরু করেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি শুরু হয় মনোজের। বুধবার বিষয়টি 
মীমাংসার জন্য মনোজের পরিবারের তরফে ডাকা হয় মহিলা ও প্রশান্তকে। তাঁরা একটি ব্রিজের কাছে দেখতে করতে আসেন। সেই সময়ই তাঁদের উপর হামলা চালায় মনোজ। রক্তাক্ত অবস্থায় দু’জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিসের 
অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলা। জানিয়েছেন, শ্বশুরবাড়ির লোকজন মারধর ও গালিগালাজ করত। অতিষ্ঠ হয়ে তিনি প্রশান্তের সঙ্গে পালিয়ে যান।

Advertisement
সম্পর্কিত সংবাদ