দু’সপ্তাহে জলপাইগুড়ি জেলায় ‘আমাদের পাড়া আমাদের সমাধানে’ লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। জেলায় ৭৫৮টি পাড়ায় সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আজ, বুধবার পর্যন্ত ওই ক্যাম্পগুলিতে ১ লক্ষ ২০ হাজার মানুষ এসেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত জেলাশাসক ( জেলা পরিষদ) রৌনক আগরওয়াল। সাড়ে ৪ হাজার স্কিম এখনও পর্যন্ত জমা পড়েছে।


