একটি লরিতে সিমেন্টের বস্তার আড়ালে চলছিল বেআইনি মদ পাচার। বৃহস্পতিবার সকালে ৩১-সি জাতীয় সড়কের শামুকতলা রোড ফাঁড়ি চৌপথি এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল বেআইনি মদ বাজেয়াপ্ত করল পুলশ। যার বাজার মূল্য অন্তত ১৮ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। যদিও লরির চালক ও খালাসি ফেরার।



