Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিক্ষাখাতে বিপুল বরাদ্দ বৃদ্ধি

মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়ার আগে রাজ্যে স্কুলশিক্ষা খাতে বাজেট বরাদ্দ হয়েছিল ৮২৯ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে তা বেড়ে ১০,২৬০ কোটি টাকায় পৌঁছেছে।

শিক্ষাখাতে বিপুল বরাদ্দ বৃদ্ধি
  • ১৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়ার আগে রাজ্যে স্কুলশিক্ষা খাতে বাজেট বরাদ্দ হয়েছিল ৮২৯ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে তা বেড়ে ১০,২৬০ কোটি টাকায় পৌঁছেছে। অঙ্কটি উচ্চ শিক্ষাখাতে ১,৭২৪ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৬,৪০৪ কোটি টাকা। শুক্রবার বণিকসভা অ্যাসোচেমের অনুষ্ঠানে জানালেন শিক্ষা ও উচ্চশিক্ষা দপ্তরের প্রধান সচিব বিনোদ কুমার। তিনি বলেন, ‘গত ১২-১৩ বছরের মধ্যে রাজ্যে ৭,২৬০টি নতুন স্কুল তৈরি হয়েছে। বর্তমানে মোট স্কুলের সংখ্যা প্রায় ৫৮ হাজার।’ শিক্ষা সংক্রান্ত ওই অনুষ্ঠানে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং বলেন, ‘এদেশ থেকে ইউকে-তে পড়তে যাওয়ার প্রবণতা বেড়েছে। গতবছর প্রায় ১ লক্ষ ৪০ হাজার স্টুডেন্ট ভিসা ইস্যু করা হয়েছে।’ ‘সাম্প্রতিককালে ইউকে সরকার যে গ্রাজুয়েট ভিসা চালু করেছে, তাতে সাফল্য মিলেছে অনেকটাই।’—দাবি তাঁর। ফ্লেমিং বলেন, ‘২০২৪ সালের মার্চে শেষ হওয়া বছরে এই ভিসা ৪৩ হাজার ইস্যু করা হয়।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ