Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

কোচবিহারে অভিষেকের সভায় ব্যাপক ভিড়

কোচবিহারে অভিষেকের সভায় ব্যাপক ভিড়
  • ১৩ জানুয়ারি, ২০২৬ ১৩:০১
Prefer us on Google

কোচবিহার দক্ষিণ বিধানসভার ঘুঘুমারির কদমতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় মানুষের ঢল। সভা শুরুর ঘণ্টাখানেক আগেই মাঠে হাজার হাজার কর্মী-সমর্থক। মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো। এখনও প্রচুর মানুষ আসছেন মাথাভাঙা, দিনহাটার দিক থেকে। প্রচুর গাড়িও আসছে সভাস্থলে। রাস্তায় ব্যাপক ভিড়। মঞ্চে বহু নেতা উপস্থিত রয়েছেন। আর কিছুক্ষণ পরেই কোচবিহারের এবিএন শীল কলেজ মাঠের হেলিপ্যাডে নামবেন অভিষেক। মদনমোহন মন্দিরে পুজো দিয়ে ঘুঘুমারির কদমতলার জনসভায় যোগ দেবেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ