Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কন্যাশ্রী কাপ ফাইনাল নিয়ে তুমুল জটিলতা

কন্যাশ্রী কাপ ফাইনালে আগেই পৌঁছেছিল ইস্ট বেঙ্গল। শনিবার অন্য সেমি-ফাইনালে সুরুচি সংঘকে ২-১ ব্যবধানে হারায় শ্রীভূমি।

কন্যাশ্রী কাপ ফাইনাল নিয়ে তুমুল জটিলতা
  • ২৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কন্যাশ্রী কাপ ফাইনালে আগেই পৌঁছেছিল ইস্ট বেঙ্গল। শনিবার অন্য সেমি-ফাইনালে সুরুচি সংঘকে ২-১ ব্যবধানে হারায় শ্রীভূমি। গত দু’বারের মতো এবারও ফাইনালিস্ট এই দুই দল। কিন্তু মঙ্গলবারের ফাইনাল ঘিরে তীব্র অনিশ্চয়তা ময়দানে। প্রথমে শোনা গিয়েছিল, খেতাবি লড়াই হবে ইস্ট বেঙ্গল মাঠে। পরবর্তীতে তা কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আয়োজনের মরিয়া চেষ্টা শুরু হয়। এরপরেই নাটকীয় পটপরিবর্তন। আইএফএ’কে চিঠি দিয়ে ইস্ট বেঙ্গল জানিয়ে দিল কোনওমতেই কিশোর ভারতীতে ফাইনাল খেলবে না তারা। বরং অন্য ভেন্যুতে ম্যাচ আয়োজন করুক বঙ্গ ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। শুধু তাই নয়, চিঠিতে পরিষ্কার জানানো হয়েছে, জুনের প্রথম সপ্তাহের আগে ফাইনাল খেলতে অপারগ লাল-হলুদ ব্রিগেড। পাশাপাশি, কলকাতা ঘরোয়া লিগের চ্যাম্পিয়নশিপ নিয়েও স্পষ্ট অবস্থান জানতে চাওয়া হয়েছে। ইস্ট বেঙ্গলের চিঠির পরিপ্রেক্ষিতে প্রবল অস্বস্তিতে আইএফএ। সচিব অনির্বাণ দত্ত আশাবাদী, জটিলতা কাটবেই। এদিকে, রবিবার অনূর্ধ্ব-১৫ যুব লিগের সেমি-ফাইনালে পাঞ্জাব এফসি’র বিরুদ্ধে নামছে ইস্ট বেঙ্গল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ