Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হোটেলে হানা বনগাঁ পুর-কর্তৃপক্ষের

হোটেলে হানা বনগাঁ পুর-কর্তৃপক্ষের
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বনগাঁ: শুক্রবার রাতে বনগাঁ শহরের একাধিক হোটেলে আচমকা হানা দিল বনগাঁ পুরসভা। এদিন রাতে পুরসভার পক্ষ থেকে হোটেলগুলির রেজিস্টার খতিয়ে দেখা হয়। সেখানে কোনও অবৈধ কাজ হচ্ছে কি না, খোঁজখবর নেন আধিকারিকরা। জানা গিয়েছে, সীমান্ত শহর বনগাঁর বিভিন্ন হোটেলে প্রতিদিন রাত্রিবাস করেন বহু মানুষ। তাঁদের মধ্যে থাকেন অনেক বাংলাদেশিও। প্রত্যেকের পরিচয়পত্রের তথ্য নথিভুক্ত করা হয় কি না, খতিয়ে দেখেন পুর আধিকারিকরা। বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, ‘নিরাপত্তার স্বার্থে হোটেলের রেজিস্টার পরীক্ষা করা হল।’
Advertisement
সম্পর্কিত সংবাদ