Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

হাসিনাকে গ্রেপ্তার করতে মরিয়া তত্ত্বাবধায়ক সরকার, রেড অ্যালার্ট জারির জন্য ইন্টারপোলকে চিঠি

শেখ হাসিনাকে হাতে পেতে মরিয়া বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। এবার রেড অ্যালার্ট জারির জন্য ইন্টারপোলের কাছে আর্জি জানিয়ে চিঠি দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিস।

হাসিনাকে গ্রেপ্তার করতে মরিয়া তত্ত্বাবধায়ক সরকার, রেড অ্যালার্ট জারির জন্য ইন্টারপোলকে চিঠি
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ঢাকা, ১২ নভেম্বর: শেখ হাসিনাকে হাতে পেতে মরিয়া বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। এবার রেড অ্যালার্ট জারির জন্য ইন্টারপোলের কাছে আর্জি জানিয়ে চিঠি দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিস। গত রবিবার সেই চিঠি পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম। আজ, মঙ্গলবার সেই বিষয়ে সংবাদমাধ্যমে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ‘শেখ হাসিনা যেহেতু মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। কিন্তু তিনি বাংলাদেশের বাইরে চলে গিয়েছেন তাই তাঁকে গ্রেপ্তার করা যাচ্ছে না। সেই কারণেই ইন্টারপোল যাতে তাঁকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং রেড অ্যালার্ট জারি করে তাই আমরা আর্জি জানিয়ে চিঠি দিয়েছি।’ কোটা সংস্কার বিরোধী আন্দোলনের সময়ে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া দুটি মামলার প্রেক্ষিতে গত ১৭ অক্টোবর শেখ হাসিনা আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদের সহ মোট ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু হাসিনা বাংলাদেশের বাইরে থাকার জন্য তাঁকে গ্রেপ্তার করতে প্রয়োজনীয় কোনও পদক্ষেপ নিতে পারছে না বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার ইস্তফা দেওয়ার পরই ভেঙে দেওয়া হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ১৪ অক্টোবর পুনরায় সেটি পুনর্গঠন করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা বিচারক মহিতুল হক এনাম চৌধুরীকে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ