Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ...

আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ...
  • ৭ মে, ২০২৫ ০৯:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বুধবার প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফল। দুপুর সাড়ে ১২টায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করবেন। সংসদের নিজস্ব পোর্টাল থেকে স্কুলগুলি তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে ফল দেখতে এবং মার্কসের কপি ডাউনলোড করতে পারলেও আসল মার্কশিট দেওয়া হবে কাল, বৃহস্পতিবার। যদিও, বুধবারই দুপুর ২টো থেকে WBCHSE Rsults সহ চারটি মোবাইল অ্যাপ এবং ১৭টি ওয়েবসাইট থেকে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। https://result.wb.gov.in এবং ডিজিলকারে (https://results.digilocker.gov.in) ঢুকে রোল নম্বর দিলে ফল দেখা যাবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ