Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হরিশ্চন্দ্রপুরে হাত পা বাঁধা মানসিক ভারসাম্যহীনকে উদ্ধার পুলিসের

হরিশ্চন্দ্রপুরে হাত পা বাঁধা মানসিক ভারসাম্যহীনকে উদ্ধার পুলিসের
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হাত-পায়ে দড়ি দিয়ে গাছে বেঁধে রাখার ভিডিও (সত্যতা যাচাই করেনি বর্তমান) ভাইরাল হয়েছে। তা দেখে শুক্রবার ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিস। এদিন বিকেলে ঘটনাটি ঘটে হরিশ্চন্দ্রপুরের লক্ষণপুর বাসস্ট্যান্ডে। 
Advertisement
পুলিস সূত্রে খবর, উদ্ধার হওয়া ব্যক্তির নাম হাশেম আলি (৫২)। তাঁর বাড়ি লক্ষণপুরে। ওই ব্যক্তি কয়েকবছর ধরে মানসিক ভারসাম্যহীন। লক্ষণপুর বাসস্ট্যান্ডে চায়ের দোকানে বসে থাকেন। রাস্তায় কাউকে দেখলে ইট, পাথর, বাঁশ ও রড দিয়ে সবাইকে মারতে যান। গ্রামের বেশ কয়েকজনকে মেরে জখম করে দিয়েছেন। এই নিয়ে এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন। বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে ভয় পান অভিভাবকরা। 
২০২০ সালে স্থানীয় বাসিন্দা বৃদ্ধ হাসান আলির মাথায় কোদাল দিয়ে আঘাত করে ফাটিয়ে দেন ওই ব্যক্তি। পুনরায় এদিন ইট নিয়ে মারতে আসে। তাই তারা সুরক্ষার জন্য স্থানীয়রা পুলিসকে জানায়। আক্রান্ত হাশেম আলি বলেন, ২০২০ সালে কোদাল দিয়ে আঘাত করে আমার মাথা ফাটিয়ে দিয়েছিল। চিকিৎসা করাতে কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে। 
বৃহস্পতিবার আবার আমাকে আক্রমণ করতে আসে। স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং পুলিসকে জানাই। তার বাড়িতেও বলে আসা হয়। সুরক্ষার জন্য তাকে বেধে রাখা হয়। তারপর হরিশ্চন্দ্রপুর থানার পুলিস গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। 
মানসিক ভারসাম্যহীন ব্যক্তির স্ত্রী আবেদা বিবি বলেন, স্বামী কয়েকবছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন। চিকিৎসা চলছে। এদিন কর্তব্যরত চিকিৎসক চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করেছেন। তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস।
সম্পর্কিত সংবাদ