নয়াদিল্লি: গণধর্ষণের মতো গুরুতর অভিযোগ উঠল হরিয়ানার বিজেপি রাজ্য সভাপতি মোহন লাল বাদোলির বিরুদ্ধে। এই ঘটনায় বাদোলি ও গায়ক রকি মিত্তল ওরফে জয় ভগবানের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। দিল্লির এক মহিলার অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মহিলার দাবি, ওই বিজেপি নেতা ও গায়ক হিমাচল প্রদেশের কাসৌলিতে যৌন নিগ্রহ করেছেন। ২০২৩ সালের ৩ জুলাইয়ের ওই ঘটনায় গণধর্ষণ ও হুমকির ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে ২০২৪ সালের ডিসেম্বরে এফআইআর দায়ের হয়। নির্যাতিতার অভিযোগ, দিল্লির বাসিন্দা তাঁর এক কর্মী ও বন্ধুকে নিয়ে হিমাচলে ঘুরতে গিয়েছিলেন। সেখানে বাদোলি ও মিত্তলের সঙ্গে কাসৌলির এক তাঁদের হোটেলে দেখা হয়। সেখানে তাঁদের জোর করে মদ খাওয়ানো হয়। এরপর ওই দু’জন হোটেলে তাঁকে গণধর্ষণ করেন। সেইসঙ্গে ঘটনার ছবি ও ভিডিও তোলা হয়। মহিলার দাবি, অভিনেত্রীর হওয়ার জন্য তাঁকে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন মিত্তল।



