Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ফের প্রযোজনায় হৃতিক

ফের প্রযোজনায় অভিনেতা হৃতিক রোশন। এবার কমেডি ছবি প্রযোজনা করছেন হৃতিক

ফের প্রযোজনায় হৃতিক
  • ১৯ মার্চ, ২০২৬ ১৬:০৩
Prefer us on Google

 ফের প্রযোজনায় অভিনেতা হৃতিক রোশন। এবার কমেডি ছবি প্রযোজনা করছেন হৃতিক। এথান রোশনের সঙ্গে যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি। সদ্য এই ছবির ঘোষণা করা হল। ওটিটিতে মুক্তি পাবে সিনেমাটি। জানা গিয়েছে, ছবির নাম ‘মেস’। রাজেশ এ কৃষ্ণণ পরিচালিত এ ছবির শ্যুটিং শুরু হয়েছে ইতিমধ্যে। আমেরিকান লেখক পল সোটারের গল্প অবলম্বনে তৈরি হবে ছবিটি। একজন ওসিডি আক্রান্ত ব্যক্তির নানা সমস্যার উপর ভিত্তি করে এগচ্ছে চিত্রনাট্য। তবে কারা অভিনয় করছেন, তা এখনও স্পষ্ট নয়। হৃতিক এই মুহূর্তে ‘কৃষ ৪’ নিয়ে ভাবনাচিন্তায় ব্যস্ত। অতিরিক্ত বাজেট দাবির করার জন্য তাঁর সঙ্গে নির্মাতাদের বিতণ্ডা চর্চায় এসেছিল কয়েকদিন আগে। তা মিটিয়ে শ্যুটিং শুরুর পরিকল্পনায় অভিনেতা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ