Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

পরিচালক হৃতিক

পরিচালক হৃতিক
  • ২৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• অভিনয়ের পর এবার পরিচালনা। নতুন পথে পা রাখতে চলেছেন হৃতিক রোশন। পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন তিনি। এর আগে একাধিকবার বাবা রাকেশ রোশনের ছবিতে সহ পরিচালক হিসেবে কাজ করেছেন অভিনেতা। এবার পুরোদমে এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন বলিউডের সুপারস্টার। শোনা যাচ্ছে, নিজের সুপারহিট ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবিটিই পরিচালনা করবেন তিনি। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল, ‘কৃষ ৪’ ছবির জন্য প্রায় ৭০০ কোটি টাকা বাজেট ধরা হয়েছে। ভারতের সবচেয়ে বড় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির এই ছবি তাই কেউ প্রযোজনা করতে চাইছিলেন না। পাশাপাশি রাকেশও পরিচালনার দায়িত্ব থেকে সরে আসেন। অবশেষে আদিত্য চোপড়ার যশ রাজ ফিল্মস ও রাকেশ যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করবেন। ‘কৃষ’ রূপে থাকছেন হৃতিক নিজেই। এই মুহূর্তে ছবির প্রাক-প্রযোজনা স্তরের কাজ চলছে। ইতিমধ্যে চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে। জানা গিয়েছে, ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘কোই মিল গ্যায়া’র প্রায় ২২ বছর পর ‘কৃষ ৪’-এ ফিরতে চলেছে ‘জাদু’। ২০২৬ সালের শুরুতে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। ততদিন অভিনেতা ও পরিচালক— দুই ভূমিকার জন্যই প্রস্তুতি নেবেন হৃতিক।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ