মেষ: গৃহে নতুন সদস্য আসার সুখবর পেতে পারেন। পতি-পত্নী ও সন্তানের সঙ্গে সুসম্পর্ক। অর্থ-কর্ম যোগ অনুকূল।
মেষ: গৃহে নতুন সদস্য আসার সুখবর পেতে পারেন। পতি-পত্নী ও সন্তানের সঙ্গে সুসম্পর্ক। অর্থ-কর্ম যোগ অনুকূল।
বৃষ: সপরিবারে তীর্থ ভ্রমণ ও দেব দর্শনে আত্মিক শান্তি। ব্যবসা ও পেশায় অগ্রগতি। মানসিক উত্তেজনায় লাগাম দিন।
মিথুন: আকস্মিক স্বাস্থ্য সমস্যার জন্য বিব্রত হতে পারেন। ধর্ম কর্মে আকৃষ্ট হবেন। অর্থ ভাগ্য অনুকূল।
কর্কট: সৃজনশীল কর্মে চমকপ্রদ সাফল্যের সুবাদে খ্যাতি লাভ। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। ব্যবসা ও পেশায় উন্নতি।
সিংহ: একাধিক সূত্র থেকে অর্থ লাভ। কর্মে অগ্রগতি ও প্রসার। লেখক, অভিনয় শিল্পীদের পক্ষে শুভ।
কন্যা: জ্ঞাতি ও প্রিয়জনের শত্রুতায় নির্মাণ কর্মে বাধা। কথাবার্তায় সংযত হন। মানসিক অস্থিরতা থাকবে।
তুলা: প্রশাসনিক কর্মে বড় সাফল্য। ডাক্তার, রাজনীতিকদের পক্ষে সময়টি অনুকূল। আয় বুঝে ব্যয় করুন।
বৃশ্চিক: ঘরে বাইরে কর্মকেন্দ্রিক ব্যস্ততা বৃদ্ধি। যে কোনও ব্যবসায় উন্নতি। বাস্তুবিদ, স্থপতিদের পক্ষে কর্মের অগ্রগতি ও উপার্জন বৃদ্ধি।
ধনু: উচ্চ পেশাদারি শিক্ষায় চমকপ্রদ সাফল্য ও সেই সূত্রে কর্ম লাভের যোগ। অপ্রিয় সত্যি কথা না বলাই শ্রেয়। মনে চিন্তা থাকবে।
মকর: কর্ম ও ব্যবসায় বাধা আশায় চিন্তাবৃত্তি। শরীর-স্বাস্থ্য কম বেশি শুভ। সন্তানের স্বাস্থ্যহানির যোগ।
কুম্ভ: অতিরিক্ত কর্ম কেন্দ্রিক পরিশ্রমের ফলে দেহ- মনে দুর্বলতা। কেমিকাল ব্যবসায় দুর্ঘটনার যোগ। মনে অস্থিরতা থাকবে।
মীন: ঘরে-বাইরে যে কোনও বিবাদ-বিতর্ক থেকে সরে না থাকলে বিপদগ্রস্ত হতে পারেন। আর্থিক উন্নতি হবে। শরীর স্বাস্থ্যের অবনতির যোগ।