মেষ: কর্মে অপ্রত্যাশিত বাধায় দিশাহীন হতে পারেন। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের অবনতি। বিদ্যালাভের ক্ষেত্রটি শুভ।
মেষ: কর্মে অপ্রত্যাশিত বাধায় দিশাহীন হতে পারেন। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের অবনতি। বিদ্যালাভের ক্ষেত্রটি শুভ।
বৃষ: অর্থাগমের ক্ষেত্রটি বিশেষ অনুকূল। কিঞ্চিত অর্থ সঞ্চয় হবে। কাজকর্মে সুনাম অক্ষুন্ন থাকবে। ধর্ম কর্মে মন।
মিথুন: বিদ্যা, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে দিনটি শুভ। কাজকর্মে বিলম্বিত অগ্রগতি। পারিবারিক দিকটিতে উত্তেজনা থাকবে।
কর্কট: উচ্চশিক্ষায় ও বিজ্ঞান গবেষণায় তাক লাগানো উন্নতি। আর্থিক ক্ষেত্র মজবুত থাকবে। শরীর-স্বাস্থ্য ভোগাতে পারে।
সিংহ: কাজকর্মে সাফল্য ও সুনাম বৃদ্ধি। গৃহ পরিবেশে চাপ বৃদ্ধি। আর্থিক প্রগতি বজায় থাকবে।
কন্যা: গৃহ সদস্যদের সঙ্গে বা কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতান্তর ও মনান্তরের সম্ভাবনা। দূর ভ্রমণে সতর্ক হন।
তুলা: সাংগঠনিক কর্মে বাধা। ব্যবসায়িক ক্ষেত্রটি অপেক্ষাকৃত শুভ। বিদ্যাচর্চায় মনমতো ফলের অভাব।
বৃশ্চিক: ব্যবসায় শুভ দিন। কর্ম উন্নতি হবে। পেশাদার ব্যক্তিদের পেশার প্রসার ও উপার্জন বৃদ্ধি। মনে অস্থিরতা।
ধনু: বহুকাঙ্ক্ষিত কোনও সুখবর পেতে পারেন। জটিল কাজকর্মে অনায়াস সাফল্য ও সুনাম। ব্যয়ের চাপ থাকবে।
মকর: বৃত্তিগত উচ্চশিক্ষায় বিশেষ শুভ ফল। ব্যবসায় বড় বরাত প্রাপ্তি ও উন্নতির যোগ। আর্থিক শক্তি বৃদ্ধি পাবে।
কুম্ভ: বিদ্যা অনুশীলন ও অধ্যাপনায় বিশেষ শুভ। শরীর-স্বাস্থ্যের যত্ন নিন। কর্ম নিয়ে দূর রাজ্য বা বিদেশ গমনের যোগ।
মীন: ঘরে বাইরে বিবাদ বিতর্ক থেকে নিজেকে সরিয়ে রাখুন। আর্থিক দিকটি অনুকূল। শরীর-স্বাস্থ্যগত ঝামেলায় বিব্রত হতে পারেন।