মেষ: বৈদেশিক বাণিজ্যে প্রসার ও আয় বৃদ্ধি। মানসিক অস্থিরতায় কর্মে বিঘ্ন। বাতজ বেদনা বৃদ্ধি পাবে।
মেষ: বৈদেশিক বাণিজ্যে প্রসার ও আয় বৃদ্ধি। মানসিক অস্থিরতায় কর্মে বিঘ্ন। বাতজ বেদনা বৃদ্ধি পাবে।
বৃষ: যে কোনও কাজকর্মে, বিশেষত পেশাদারি কর্মে দ্রুত অগ্রগতি ও সম্মান বৃদ্ধি। আর্থিক দিক সুরক্ষিত থাকবে। স্বাস্থ্য মোটামুটি।
মিথুন: ভূ-সম্পত্তি ক্রয়-বিক্রয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে মতান্তর ও মনান্তর। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে। স্বাস্থ্য ভোগাতে পারে।
কর্কট: তুচ্ছ কারণে পারিবারিক অশান্তি ও মনঃকষ্ট। সৃজনশীল কর্মে উন্নতি। অর্থকর্ম দিকটি অনুকূল।
সিংহ: কাজকর্মে উন্নতি ও অর্থপ্রাপ্তির যোগ। অধ্যাপক, অভিনেতাদের আয় বৃদ্ধি পাবে। মানসিক চাঞ্চল্য বাড়বে।
কন্যা: সন্তানকে কেন্দ্র করে পারিবারিক অশান্তি ও মনোবেদনা। কাজকর্ম কমবেশি এগবে। বন্ধুহানি হতে পারে।
তুলা: উত্তেজক কথা ও ব্যবহারে ঘরে বাইরে বিবাদে জড়িয়ে পড়ার আশঙ্কা । আর্থিক দিকটির বল বৃদ্ধি পাবে।
বৃশ্চিক: কর্মে সাফল্য, সুনাম ও উপার্জন বৃদ্ধি। উগ্র রাগকে দমন করুন। আর্থিক উন্নতির যোগ। আয়-ব্যয়ের দিকে ভারসাম্য থাকবে।
ধনু: কাজকর্মে সাফল্য ও উচ্চ মহলের সঙ্গে যোগাযোগ ও আস্থা লাভ। কারওকে সাহায্য করতে গিয়ে বদনামের যোগ।
মকর: ব্যবহার ও বাক্যের দোষে ঘরে বাইরে শত্রু বৃদ্ধি পাবে। মানসিক দিকটি বিক্ষিপ্ত। পুরনো রোগে ভোগান্তির আশঙ্কা।
কুম্ভ: অপ্রয়োজনীয় ক্ষেত্রে অর্থ ব্যয় ও সঞ্চয়হানি। বিদ্যার্থীদের পক্ষে শুভ দিন। গৃহে অতিথি সমাগমে আনন্দ।
মীন: পারিবারিক সদস্যদের পারস্পরিক কলহের জন্য মানসিক দিকটি বিক্ষিপ্ত হবে। অর্থকড়ি জোগান ঠিক থাকবে। ধর্মে মতি।