Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আজ, সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনেই কেমন থাকবে আপনার ভাগ্য? পড়ুন..

আজ, সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনেই কেমন থাকবে আপনার ভাগ্য? পড়ুন..
  • ২৩ জুন, ২০২৫ ০৮:০৬
Prefer us on Google

মেষ: পেশাদারি কাজকর্ম ও বিদ্যা অনুশীলনে বাধা। সন্তানের সঙ্গে সম্পর্কের অবনতি। ব্যবসা ও পেশায় উন্নতি। 

Advertisement

বৃষ: কর্মে উন্নতি। সরকারি কন্ট্রাক্টর, বাস্তুবিদ ও ডাক্তারদের পক্ষে শুভ সময়। আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে।

মিথুন:  বিদ্যাশিক্ষায় শুভ ফললাভ। কাজকর্মের ক্ষেত্রে নতুন দিশা লাভ। পেটের সমস্যায় কষ্ট ভোগ।

কর্কট: পারিপার্শ্বিক জটিলতা বৃদ্ধিতে মানসিক চিন্তা। বিদ্যাচর্চায় অগ্রগতি। আয় বাড়বে।

সিংহ: হঠাৎ স্বাস্থ্যহানির জন্য কাজকর্মে বাধা। পেশাদারি কর্ম ভালো হবে। অভিনয়শিল্পী ও অধ্যাপকদের শুভ সময়।

 কন্যা:  সামাজিক কর্মে সুনাম। অফিস কর্মীদের পক্ষে দিনটি মোটামুটি কাটবে। শরীর একপ্রকার থাকবে।

তুলা:  একাধিক সূত্র থেকে উপার্জন ও আটকে থাকা অর্থের কিয়দংশ প্রাপ্তির যোগ। নিম্নাঙ্গের ব্যাধিতে কষ্ট ভোগের আশঙ্কা।

বৃশ্চিক:  পেশাদারি কাজকর্মে উন্নতি ও  উপার্জন বৃদ্ধি। ব্যবসায়ী ও শিল্পপতিদের ক্ষেত্রে দিনটি অনুকূল। বিদ্যায় উন্নতি।

ধনু: অর্থাগম ও সঞ্চয় যোগ বিদ্যমান। কাজকর্মে সাফল্য আসবে। বাক্য ও মানসিক  উত্তেজনায় বন্ধু ও আত্মীয়ের সঙ্গে সম্পর্কহানি।

মকর:  কর্ম প্রচেষ্টায় সাফল্য। বড় বরাত প্রাপ্তির যোগ। আর্থিক উন্নতি। মানসিক বিক্ষিপ্ত ভাব। বিদ্যুৎ ও অগ্নি ভয় আছে।

কুম্ভ: উচ্চ স্থান থেকে পতনে দেহে আঘাত ও রক্তপাতের যোগ।  যানবাহন চালনায় সতর্ক হন।  আয় বৃদ্ধি পাবে।

মীন:  অফিস কর্মীদের কর্মে সাফল্য। পেশা ও ব্যবসায় মধ্যম গতি। আর্থিক উন্নতি হবে।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ