মেষ: ডাক্তার ও আইনজীবীদের বিশেষ সাফল্য ও সম্মান লাভ। কাজকর্মের নতুন যোগাযোগ পেতে পারেন। আঘাত যোগ আছে।
মেষ: ডাক্তার ও আইনজীবীদের বিশেষ সাফল্য ও সম্মান লাভ। কাজকর্মের নতুন যোগাযোগ পেতে পারেন। আঘাত যোগ আছে।
বৃষ: কাজকর্মের প্রসার উন্নতি ও উপার্জন বৃদ্ধি। গৃহে আনন্দময় পরিবেশ থাকবে। প্রেম-প্রণয়ের যোগ আছে।
মিথুন: বিশেষ কোনও যোগাযোগ থেকে ভাগ্যোন্নতির রাস্তা পেতে পারেন। অর্থাগম হবে। গৃহক্ষেত্রে বড় কোনও পরিবর্তন নেই।
কর্কট: পারিবারিক ধর্ম কর্ম আয়োজনে সাফল্য। নতুন কাজের খবর পেতে পারেন। বিবাহের যোগাযোগ আসতে পারে।
সিংহ: কর্মক্ষেত্রে শত্রুরা চাপ সৃষ্টি করতে পারে। অপ্রত্যাশিত সূত্র থেকে ধনলাভ। ব্যবসা ও পেশায় শুভ।
কন্যা: কাজকর্ম অপেক্ষাকৃত ভালো হবে। অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থলাভও অসম্ভব নয়। বিদ্যায় শুভ।
তুলা: কাজকর্মের গতি বাড়বে ও অগ্রগতি হবে। বিদ্যাক্ষেত্র শুভ। বাক্য ও ব্যবহারে সংযত না হলে অপদস্ত হবেন।
বৃশ্চিক: অর্থভাগ্য অনুকূল। কাজকর্মে গতি বৃদ্ধি পাবে। দাম্পত্য ক্ষেত্রটি বিশেষ অনুকূল নয়।
ধনু: দেহের নিম্নাঙ্গে আঘাত ও রক্তপাত যোগ আছে। চিকিৎসক ও বিচারকদের কর্মের প্রসার ও সুনাম বৃদ্ধি। ধর্ম কর্মে মন।
মকর: ব্যবসা ও পেশায় উন্নতি। নতুন বরাত প্রাপ্তিও হতে পারে। পেটের সমস্যায় বিব্রতবোধ।
কুম্ভ: যে কোনও কাজকর্মে উন্নতি ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। গৃহ পরিবেশ একপ্রকার থাকবে। মানসিক উত্তেজনা কমান।
মীন: নিকটজনের ব্যবহারে মনঃকষ্ট ও হতাশা। পেশাদারদের উন্নতি হবে। আয় বুঝে ব্যয় করুন।