Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ছুটির দিনে কেমন থাকবে আপনার ভাগ্য? পড়ুন বিস্তারিত...

ছুটির দিনে কেমন থাকবে আপনার ভাগ্য? পড়ুন বিস্তারিত...
  • ১১ মে, ২০২৫ ০৮:০৫
Prefer us on Google

মেষ: গৃহ বিষয়ে কোনও সুখবর পেতে পারেন। মায়ের শরীরের যত্ন নিন। কাজকর্মে কম বেশি উন্নতি।

Advertisement

বৃষ: সৃজনশীল কাজকর্মে উল্লেখযোগ্য সাফল্য ও সুনাম। শিল্পী, সাহিত্যিকদের কর্মের প্রসার ও খ্যাতিলাভ। স্বাস্থ্য মোটামুটি।

মিথুন: সন্তানের সঙ্গে মতপার্থক্যের জন্য গৃহে অশান্তি ও মানসিক অস্থিরতা। আইনি কাজকর্মে সতর্ক হন।

কর্কট: ব্যবসায় উল্লেখযোগ্য সাফল্য ও বড় বরাত প্রাপ্তির যোগ। উচ্চশিক্ষায় বিদ্যার্থীদের সাফল্যের সম্ভাবনা। 

সিংহ: অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ঘরে বাইরে বিবাদের সম্ভাবনা। কর্মে বাধার মধ্যে অগ্রগতি। মানসিক অস্থিরতা থাকবে।

কন্যা: অপ্রিয় সত্যি কথার জন্য কর্মক্ষেত্র ও গৃহ পরিবেশে অশান্তি মনোমালিন্যের আশঙ্কা। ব্যবসায়িক দিকটি কমবেশি শুভ।

তুলা: পুরনো রোগ বৃদ্ধির ফলে স্বাস্থ্য সমস্যা ও দৈহিক ভোগান্তির প্রবল যোগ। কাজকর্মে বাধা থাকবে। বড় কোনও সিদ্ধান্ত গ্রহণে বিরত হন।

বৃশ্চিক: ধর্মাচরণে মনোযোগ বৃদ্ধি ও শাস্ত্র গ্রন্থ পাঠে মানসিক তৃপ্তি। শত্রু বিজয় হবে। জনকল্যাণে বড় সাফল্য।

ধনু: অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধির কারণে মনে অস্থিরতা। কাজকর্মে সাফল্য। ধর্মে মতি।

মকর: কাজকর্ম এগবে। ব্যবসায় বড় বরাত প্রাপ্তির যোগ। বাতজ বেদনা বৃদ্ধিতে বিব্রত হতে পারেন।

কুম্ভ: একাধিক সূত্র থেকে অর্থ লাভ ও সঞ্চয়। অফিস কর্মীদের পক্ষে সাফল্য ও গুরুত্বপূর্ণ কর্মের দায়িত্ব গ্রহণ।

মীন: সব কাজেই প্রথম বা শেষ দিকে বাধা আসবে। পারিবারিক ক্ষেত্রে অশান্তির সম্ভাবনা থাকায় ঠান্ডা মাথায় চলুন। আর্থিক উন্নতির যোগ। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ