মেষ: কর্ম ও পেশায় অগ্রগতি হবে। শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। কিঞ্চিৎ অর্থ উপার্জনের সম্ভাবনা।
মেষ: কর্ম ও পেশায় অগ্রগতি হবে। শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। কিঞ্চিৎ অর্থ উপার্জনের সম্ভাবনা।
বৃষ: কাজকর্মে নতুন কোনও সুযোগ আসতে পারে। পেশাদারি উচ্চশিক্ষায় শুভ। একাধিক সূত্রে অর্থ লাভ ও সঞ্চয় যোগ।
মিথুন: নতুন কর্মপ্রাপ্তি ও সেই সূত্রে বিদেশ গমনের যোগ। রাজনীতিকরা শত্রুদের চক্রান্তের শিকার হতে পারেন। স্বাস্থ্য মোটামুটি।
কর্কট: চিকিৎসা শাস্ত্রের অধ্যয়নে অগ্রগতি। কর্মস্থলে অশান্তির সম্ভাবনা। স্ত্রী ও সন্তানের স্বাস্থ্যের দিকে সতর্ক দৃষ্টি রাখুন।
সিংহ: কাজকর্মে সুনাম। উপার্জন বৃদ্ধির যোগ। বেকারদের চাকরি পাওয়ার সম্ভাবনা। বকেয়া অর্থ প্রাপ্তির ক্ষেত্রে সাফল্য।
কন্যা: মাতৃকুলের কারওর কাছ থেকে অর্থ সম্পদ প্রাপ্তি হতে পারে। কর্মস্থলের জটিলতা দুপুর থেকে কাটবে।
তুলা: উচ্চশিক্ষা ও গবেষণায় চমকপ্রদ উন্নতি। অর্থাগম ভাগ্য শুভ। ছাত্রছাত্রীদের পক্ষে দিনটি অনুকূল।
বৃশ্চিক: ব্যবসার উন্নতির পথে বাধা থাকবে। রাজনীতিকদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে। শরীর-স্বাস্থ্য মোটামুটি।
ধনু: কর্ম প্রচেষ্টায় সাফল্য। পেশাদার উকিল, ডাক্তার, যন্ত্রবিদদের পক্ষে উপার্জন বৃদ্ধি ও সুনাম। শরীর-স্বাস্থ্য কম বেশি শুভ।
মকর: পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য চিন্তা। যান চালনায় সতর্ক হন। ব্যবসা ও পেশায় উন্নতি। উপার্জন বৃদ্ধি পাবে।
কুম্ভ: একাধিক সূত্র থেকে অর্থাগম। ভূসম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে পরিবারের মধ্যে আলাপ আলোচনা সফল হবে। শরীর-স্বাস্থ্য অপেক্ষাকৃত শুভ।
মীন: কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি। নিজ প্রচেষ্টায় আটকে থাকা কার্যে সাফল্য । অর্থ ও বিদ্যার ক্ষেত্র অনুকূল।