দমদমের ছাতাকলে একটি ভাড়া বাড়ি থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার। মৃতের নাম বিউটি বসু(৩২)। সূত্রের খবর, আজ, শুক্রবার সকালে ঘরের মধ্যেই সংজ্ঞাহীন অবস্থায় বউমাকে পড়ে থাকতে দেখেন শ্বশুর। তখনই পুলিশে খবর দেন তিনি। পুলিশ এসে বিউটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। যদিও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন পায়নি। কীভাবে মৃত্যু হল শুরু হয়েছে তদন্ত। এদিকে সকাল থেকেই নিখোঁজ রয়েছেন মৃতের স্বামী অমিত বসু(৩৪)। পুলিশের সন্দেহ, অমিতই নিজের স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেছে। পরে পালিয়ে গিয়েছে। দমদমের ছাতাকলে দীর্ঘদিন ধরেই ভাড়া থাকত বিউটি ও অমিত। তাঁদের একটি সন্তানও রয়েছে। ওই বাড়িতেই থাকতেন অমিতের বাবা-মাও।



