Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

গরমাগরম স্যুপ

স্বাদ আর পুষ্টি দুই-ই পাবেন স্যুপে। ভারী খাওয়াদাওয়ার পর হালকা ডিনার অথবা বাচ্চার সান্ধ্যকালীন মেনুকে আকর্ষণীয় করে তুলতে চান, স্যুপ সবক্ষেত্রেই অনবদ্য। সহজ রেসিপি সহযোগে অনায়াসে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই পদটি।

গরমাগরম স্যুপ
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

স্বাদ আর পুষ্টি দুই-ই পাবেন স্যুপে। ভারী খাওয়াদাওয়ার পর হালকা ডিনার অথবা বাচ্চার সান্ধ্যকালীন মেনুকে আকর্ষণীয় করে তুলতে চান, স্যুপ সবক্ষেত্রেই অনবদ্য। সহজ রেসিপি সহযোগে অনায়াসে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই পদটি।

Advertisement

মাশরুম স্যুপ

উপকরণ:  মাশরুম ৩০০ গ্রাম, পেঁয়াজ কুচি  ২ টেবিল চামচ, রসুন বাটা   চামচ, নুন  স্বাদ মতো, গোলমরিচ গুঁড়ো  চা চামচ, সয়া স্যস ১ চা চামচ, কর্নফ্লাওয়ার ১ চা চামচ, মাখন  চা চামচ, পেঁয়াজ শাক কুচি ১ চা চামচ।

প্রণালী: মাশরুম ভালো করে ধুয়ে ছোট করে কেটে নিন। প্যানে মাখন গরম করে পেঁয়াজ কুচি সামান্য ভেজে নিন। রসুন বাটা ও নুন দিয়ে মাশরুমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিন। গোলমরিচ গুঁড়ো ও সয়া স্যস দিয়ে দিন। মাশরুম সেদ্ধ হয়ে গেলে কর্নফ্লাওয়ার অল্প জল দিয়ে গুলে প্যানে দিয়ে সামান্য ফুটিয়ে নামিয়ে পেঁয়াজ শাক দিয়ে গরম গরম সার্ভ করুন।

সুইট কর্ন চিকেন স্যুপ

উপকরণ: চিকেন ব্রেস্ট ২টো, ডিম ২টো, সেদ্ধ সুইট কর্ন   কাপ, নুন স্বাদ মতো, কর্নফ্লাওয়ার ১ চা চামচ, গোটা গোলমরিচ চা চামচ, তেজপাতা ২টো, পেঁয়াজ শাক কুচি  কাপ, সাদা তেল   চা চামচ।

প্রণালী : চিকেন ভালো করে ধুয়ে নিন। প্যানে তেল গরম করে গোটা গোলমরিচ ও তেজপাতা দিয়ে চিকেন দিয়ে দিন। একটু নাড়াচাড়া করে নুন দিয়ে অনেকটা জল দিয়ে সেদ্ধ করে নিন। চিকেন সেদ্ধ হয়ে গেলে জল ছেঁকে নিন। এবার একটা কাঁটা চামচ দিয়ে চিকেন লম্বা লম্বা স্ট্রিপ করে ছাড়িয়ে নিন। প্যানে চিকেন সেদ্ধ জল, সুইট কর্ন দিয়ে আরও একটু ফুটিয়ে নিন। কর্নফ্লাওয়ার অল্প জল দিয়ে গুলে প্যানে দিয়ে দিন। এবার ডিম ভালো করে ফ্যাটিয়ে প্যানে দিয়ে দিন। ওপর দিয়ে পেঁয়াজশাক কুচি দিয়ে নামিয়ে গরমগরম পরিবেশন করুন।

স্পিনাচ আমন্ড স্যুপ

উপকরণ: পালং শাক ৪০০ গ্রাম, নুন স্বাদ মতো, আমন্ড বাদাম ৫০ গ্রাম, গোলমরিচ গুঁড়ো  চা চামচ, ফ্রেশ ক্রিম  ২চা চামচ, রসুন কুচি ২চা চামচ, পেঁয়াজ কুচি ১টা, মাখন ১ চা চামচ।

প্রণালী: আমন্ড বাদাম ভিজিয়ে রাখতে হবে কয়েক ঘণ্টা। পালং শাক ভালো করে ধুয়ে গরম জলে দু’মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। একটা ব্লেন্ডারে পালং শাক ও আমন্ড বাদাম খোসা ছাড়িয়ে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার একটা প্যানে মাখন গরম করে পেঁয়াজ কুচি ও রসুন হালকা ভেজে নিন। পালং শাকের মিশ্রণটা ঢেলে দিন। স্বাদ মতো নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে দিন। ফুটতে দিন। নামানোর আগে ফ্রেশ ক্রিম দিয়ে সার্ভ করুন।

Advertisement
সম্পর্কিত সংবাদ