Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নকল আধার কার্ডের হদিশ, থানায় অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের

ভোটার কার্ডের পর এবার কাকদ্বীপে নকল আধার কার্ডের হদিশ। এই ঘটনাকে কেন্দ্র করে একটি সাইবার কাফের নাম উঠে এসেছে।

নকল আধার কার্ডের হদিশ, থানায় অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: ভোটার কার্ডের পর এবার কাকদ্বীপে নকল আধার কার্ডের হদিশ। এই ঘটনাকে কেন্দ্র করে একটি সাইবার কাফের নাম উঠে এসেছে। এমনকী, কাকদ্বীপ মহকুমা হাসপাতালের পক্ষ থেকে দু’টি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। জানা গিয়েছে, প্রায় এক সপ্তাহ আগে কাকদ্বীপ ও সাগর থানার বাসিন্দা দুই প্রসূতি হাসপাতালে এসেছিলেন। তাঁরা সন্তানের জন্মের শংসাপত্র নেওয়ার জন্য আধার কার্ড জমা দিয়েছিলেন। সেই কার্ড দু’টি নকল ছিল। বিষয়টি জানার পরেই কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সুপার ডাঃ কৃষ্ণেন্দু রায় হারউড পয়েন্ট কোস্টাল ও সাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে সুপার বলেন, জন্ম শংসাপত্রের ওয়েবসাইটে আধার কার্ডটি যোগ করতেই অন্য মোবাইল নম্বরে ওটিপি যাচ্ছিল। তখনই সন্দেহ হয়। এরপর আধার কার্ডের ওয়েবসাইট খোলা হয়। সেখানে দেখা যায়, দুই প্রসূতির আধার কার্ডই জাল। সরকারি ওয়েবসাইটে থাকা কার্ডের সঙ্গে ওই কার্ডের কোনও মিল নেই। এদিকে, দুই সদ্যোজাত শিশুর জন্মের শংসাপত্র তৈরি নিয়ে সমস্যায় পড়েছে তাদের পরিবার। তাঁদের দাবি, আধার কার্ডে পদবি সংশোধন করার জন্য সাইবার কাফেতে যাওয়া হয়েছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ