সাতসকালেই নদীয়ার শান্তিপুরের বাইপাস এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে বড়সড় দুর্ঘটনা ঘটল। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরির পিছনে গিয়ে ধাক্কা মারল একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনার জেরে কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে বাসটির সামনের অংশ। এই দুর্ঘটনার ফলে জখম হয়েছেন ২৫ জন। তবে তার মধ্যে প্রায় ১২ জনের আঘাত গুরুতর। চিকিৎসার জন্য দুর্ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। দুর্ঘটনাস্থলে পৌঁছেছে শান্তিপুর ট্রাফিক ও থানার পুলিস।



