মোদিকে সম্মান
  • ৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জাকার্তা: দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসাবে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান ‘বিনতাং আদিপূর্ণা’ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে ভারতীয় হিসাবে এই সম্মান পেয়েছিলেন জওহরলাল নেহরু। মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদিকে এই পুরস্কারের পদক তুলে দেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্ত। পুরস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদি এক্স হ্যান্ডলে লেখেন, ‘আজ সকালে আমাকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মান দেওয়া হল। এই সম্মান আসলে কোটি কোটি ভারতবাসীর। ইন্দোনেশিয়া এবং ভারতের মধ্যে ঐতিহাসিক এবং ঘনিষ্ঠ সম্পর্কের বার্তাবাহী এই পুরস্কার।’

Advertisement