• অস্ট্রেলিয়ার মাটিতে সম্মানিত অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ‘ডক্টর অব লেটার্স’ ডিগ্রি দিয়েছে। এর আগে ভারতীয় তারকাদের মধ্যে একমাত্র শাহরুখ খান এই সম্মান পেয়েছিলেন। তিন দশকের অভিনয়জীবনে একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন রানি। ভারতীয় ছবিতে অভিনয় ও তাঁর মানবিক কাজে অবদানের কথা বিবেচনা করে এই সম্মান দেওয়া হল অভিনেত্রীকে। সম্মানিত হওয়ার পর রানি বলেন, ‘এই সম্মান অত্যন্ত স্পেশাল। সিনেমা মানুষের মন বদলাতে পারে। অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম। সে কারণে আমি সবসময় এমন গল্পই বেছে নিই, যা হৃদয় স্পর্শ করবে। সমাজে গুরুত্বপূর্ণ বার্তা দেবে।’



