Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

হোমিওপ্যাথি: শূন্যপদ পূরণ, ক্যাডার গঠনের দাবিতে রাজ্যকে চিঠি হোমাইয়ের

হোমাই রাজ্যের কাছে ক্যাডার গঠনের দাবি জানিয়ে চিঠি লিখেছে। সরকারি ও বেসরকারি হাসপাতালের উন্নতি ও নিয়োগের দাবি। বিস্তারিত পড়ুন।

হোমিওপ্যাথি: শূন্যপদ পূরণ, ক্যাডার গঠনের দাবিতে রাজ্যকে চিঠি হোমাইয়ের
  • ১৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের সরকারি ও বেসরকারি হোমিওপ্যাথিক হাসপাতাল ও মেডিকেল কলেজের উন্নতি, স্বাস্থ্যকেন্দ্র ও ডিসপেনসারিগুলির আধুনিকীকরণ, পরিকাঠামোর উন্নয়ন, গুণগত মানের ওষুধ সরবরাহ, দীর্ঘদিনের শূন্যপদে অবিলম্বে নিয়োগ সহ একগুচ্ছ দাবিতে নতুন সরকারের কাছে খোলা চিঠি লিখল হোমাই-এর রাজ্য শাখা। হোমাই বা দি হোমিওপ্যাথিক মেডিক্যাল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এইসব দাবি ছাড়াও পঞ্চায়েত স্তরে কর্মরত হোমিওপ্যাথি চিকিৎসকদের দীর্ঘদিনের পারিশ্রমিক বৈষম্য দূর করারও আরজি জানিয়েছে। পশ্চিমবঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসকদের জন্য স্বতন্ত্র হোমিওপ্যাথিক ক্যাডার গঠন করার আবেদনও করেছে। এছাড়া ন্যায্য ও সময়োপযোগী পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠন। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনস্থ কর্মরত আরবিএসকে মেডিকেল অফিসারদের জন্য চাকরির নিরাপত্তা ও নিয়মিতকরণ, সমপর্যায়ের পরিষেবা, সুবিধা এবং তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলে হোমিওপ্যাথি পরিষেবার সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার অনুরোধ করেছে হোমা‌ই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ