পরামর্শে মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং হাসপাতালেরসহকারী অধ্যাপক ডাঃ সুকন্যা মিত্র।
পরামর্শে মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং হাসপাতালেরসহকারী অধ্যাপক ডাঃ সুকন্যা মিত্র।
ঘুম শুধু বিশ্রাম নয়। শরীর সুস্থ রাখার জন্য একান্ত প্রয়োজনীয় মাধ্যম ও উপাদান হল ঘুম। আপনারা অনেকেই বিভিন্ন কারণে ঘুমের সমস্যায় ভোগেন। কারো কারো ক্ষেত্রে রাতের পর রাত ঘুম আসে না, আবার কারো ক্ষেত্রে ঘুম আসলেও বারবার ঘুম ভেঙ্গে যায় বা একবার ঘুম ভেঙ্গে গেলে আর ঘুম আসতে চায় না। ঘুম ঠিকঠাক না হলে শারীরিক বিভিন্ন সমস্যার সঙ্গে যুক্ত হয় সারাদিনের শারীরিক ক্লান্তি এবং খিটখিটে মেজাজ।
মানসিক অশান্তি, অবসাদ, অতিরিক্ত স্ক্রিন টাইম, রাতে কফি বা মাদক জাতীয় দ্রব্য সেবন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি, হরমোনের বিভিন্ন সমস্যা ইত্যাদি ঘুমের সমস্যার অন্যতম কারণ। ঘুমের সমস্যায় বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধ খুব ভালো কাজ করে।
প্যাসিফ্লোরা: সারাদিনের অতিরিক্ত ক্লান্তি অথবা মানসিক চিন্তার কারণে ছটফট করছেন ঘুম আসছে না, যে কোন বয়সের বিশেষত বাচ্চাদের এবং বয়স্কদের ঘুমের সমস্যায় ভীষণ ভালো কাজ করে।
কফিয়া ক্রুডা: মানসিক অস্থিরতা বা দুশ্চিন্তার কারণে যদি ঘুম না আসে বা হঠাৎ কোনো স্বপ্নের কারণে যদি ঘুম ভেঙে যায় সেক্ষেত্রে কফিয়া খুব ভালো কাজ করে।
একোনাইটাম নেপেলাস: হঠাৎ করে কোন ভয় পাওয়া বা ভয়ংকর স্বপ্নের কারণে যদি ঘুমের সমস্যা হয় এবং বয়স্কদের ঘুমের সমস্যায় ভালো কাজ করে।
ক্রাটেগাস: হার্টের রোগীদের অনিদ্রায় ভীষণ ভালো কাজ করে।
রাউলফিয়া: অনিদ্রা উচ্চ রক্তচাপ বাড়ায়, উচ্চ রক্তচাপের রোগীদের নিদ্রাহীনতায় রাউলফিয়া অতুলনীয়।
আমব্রা গ্রিসিয়া: ব্যবসায়িক ক্ষতির কারণে যদি ঘুম না আসে।
ক্যালি ব্রোমেটাম: সম্পত্তি হানি বা সম্মানহানি অথবা ব্যবসায়িক ক্ষতির কারণে যদি ঘুম না আসে
জেলসেমিয়াম: তন্দ্রাচ্ছন্ন বা প্রলাপের মতো অবস্থাতে দেওয়া হয়ে থাকে।
ইগনেশিয়া আমারা: গভীর দুঃখ বা ভালোবাসা জনিত হতাশার কারণে ঘুম না আসলে অত্যন্ত ভাল কাজ করে।
ওপিয়াম: যাদের খুব অল্প পারিপার্শ্বিক আওয়াজে ঘুম ভেঙ্গে যায় বা প্রকৃত ঘুমের বদলে সব সময় তন্দ্রাচ্ছন্ন ভাব থাকে তাদের ক্ষেত্রে দেওয়া হয়।
ক্যামোমিলা: ভীষণ ঘুম পাচ্ছে কিন্তু ঘুমোতে পারছেন না সে ক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করে
অ্যাকটিয়া রেসিমোসা: গর্ভকালীন সময়ে গা গোলানো এবং তার সঙ্গে ঘুমের সমস্যায় দেওয়া হয়।
ক্যাপসিকাম অ্যানাম: সাধারণত নতুন কোথাও (যেমন- মেসে, হোস্টেলে বা বিদেশে) গেলে নিজের বাড়ি বা আপনজনদের কথা ভেবে যে মানসিক চাপ তৈরি হয়, তার ফলে রাতে ঘুম আসে না, সেক্ষেত্রে দারুণ কাজ করে
কোলেস্টেরিনাম: গলব্লাডারের সমস্যা, তার সঙ্গে অনিদ্রা হলে ওষুধটি খুব ভালো কাজ করে।
নেট্রাম মিউরিয়েটিকাম: যে কোনো গভীর দুঃখের কারণে যদি ঘুম না আসে।
থুজা অক্সিডেন্টালিস: প্রস্টেট-এর সমস্যা বা যে কোনো কারণবশত যদি বারবার প্রস্রাবের বেগ আসে সেক্ষেত্রেও ঘুমের সমস্যা হয়ে থাকে, এক্ষেত্রে থুজা ভালো কাজ করে,দীর্ঘস্থায়ী অনিদ্রা বা নিদ্রাহীনতাতেও দেওয়া হয়ে থাকে।
স্ট্যাফিসাগ্রিয়া: সারাদিন ঘুম পায় কিন্তু রাতে ঘুম আসে না।
ল্যাকেসিস: ঘুমোলেই দম বন্ধ হয়ে আসে বা ঘুমলে সব রকম রোগ লক্ষণ বেড়ে যায় সে ক্ষেত্রে ল্যাকেসিস দেয়া হয়।
শেষ কথা: হোমিওপ্যাথিতে রোগীর চিকিৎসা করা হয় রোগের নয় তাই সঠিক মাত্রা এবং আপনার সমস্যার উপযুক্ত ওষুধ নির্বাচনের জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।