Bartaman Logo
৯ জুন, ২০২৬

দুর্গাপুজো উদ্বোধনে রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী

পুজো উদ্বোধনে রাজ্যে যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও দিনক্ষণ এখনও নির্দিষ্ট হয়নি। আগামী বছর রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে আসন্ন শারদোৎসবে বাংলায় জনসংযোগ বৃদ্ধিতে মরিয়া হয়ে ঝাঁপাচ্ছে বিজেপি।

দুর্গাপুজো উদ্বোধনে রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পুজো উদ্বোধনে রাজ্যে যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও দিনক্ষণ এখনও নির্দিষ্ট হয়নি। আগামী বছর রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে আসন্ন শারদোৎসবে বাংলায় জনসংযোগ বৃদ্ধিতে মরিয়া হয়ে ঝাঁপাচ্ছে বিজেপি। শাহের সম্ভাব্য বঙ্গ সফরের প্রস্তুতি তারই অঙ্গ হিসেবে মনে করছে বিশেষজ্ঞ মহল। বঙ্গ বিজেপি সূত্রের খবর, পুজোয় বাংলায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। মঙ্গলবার বিজেপির পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত নেতা সুনীল বনসলের সঙ্গে একান্তে বৈঠক করেছেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ