Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়ায় বেপরোয়া  বাসের ধাক্কায় জখম  সিভিক ভলান্টিয়ার

হাওড়ায় বেপরোয়া  বাসের ধাক্কায় জখম  সিভিক ভলান্টিয়ার
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রবিবার দুপুরে হাওড়ার কোনায় বিডিও অফিসের সামনে বেপরোয়া বাসের ধাক্কায় গুরুতর জখম হন এক সিভিক ভলান্টিয়ার। জানা গিয়েছে, কৌশিক চক্রবর্তী নামের ওই সিভিক ভলান্টিয়ার বিডিও অফিসের সামনে ডিউটি করছিলেন। আচমকা হাওড়াগামী ৫৭ রুটের একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। তাঁর পায়ে ও হাতে গুরুতর চোট লাগে। জখম অবস্থায় কৌশিকবাবুকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিলুয়া থানার পুলিস বাসটিকে আটক করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ