Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া গ্রামীণে বিজেপি  নেতার নামে পোস্টার

হাওড়া গ্রামীণে বিজেপি  নেতার নামে পোস্টার
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: বিজেপির হাওড়া গ্রামীণ জেলার নতুন সভাপতির নাম নিয়ে ইতিমধ্যে দলের কর্মীদের মধ্যে ধোঁয়াশা দানা বেঁধেছে। আর এরই মধ্যে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার প্রাক্তন সভাপতি তথা রাজ্য বিজেপির যুগ্ম অফিস সম্পাদক প্রত্যুষ মণ্ডলের নামে পোস্টার পড়ল। তাতে প্রত্যুষ মণ্ডলের সবক্ষণের সঙ্গী উমাশঙ্কর হালদারকে সভাপতি করার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। এমন বিভিন্ন বিষয় নিয়ে সোচ্চার হওয়া ব্যক্তিরা পোস্টারে নিজেদের বিজেপির সাধারণ কর্মী হিসেবে দাবি করেছেন।
Advertisement
পোস্টারে বেশ কয়েকজন বিজেপি নেতাকে সভপতি না করার ব্যাপারেও দলীয় নেতৃত্বকে সতর্ক করা হয়েছে। এমনকী যদি এমন করা হয়, তাহলে বিক্ষোভের হুমকিও দেওয়া হয়েছে। যদিও এইসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রত্যুষ মণ্ডল। 
Advertisement
সম্পর্কিত সংবাদ