নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পুলিসকর্মীদের মধ্যে বাড়িয়ে তুলতে হবে মনোবল ও মনোযোগ। সেই সঙ্গে টিম স্পিরিটও। এই লক্ষ্যেই এবার হাওড়া পুলিস কমিশনারেটের প্রতিটি থানা ও বিভিন্ন দপ্তরের মধ্যে আয়োজিত হতে চলেছে ক্যারাম প্রতিযোগিতা। জেলায় প্রথমবার এই ধরনের ইন্ডোর গেমের ব্যবস্থা করতে চলেছে হাওড়া সিটি পুলিস। তবে শুধু পুলিসকর্মীরাই নন, তাঁদের পরিবারের সদস্যরাও অংশ নেবেন প্রতিযোগিতায়।
Advertisement
প্রতিবছরই শীতকালীন মরশুমে বিভিন্ন ক্লাবকে নিয়ে কমিশনারেট কাপের আয়োজন করে থাকে হাওড়া সিটি পুলিস। তবে শুধুমাত্র পুলিসকর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য এবার বিশেষ পরিকল্পনা করেছেন হাওড়া পুলিস কমিশনারেটের কর্তারা। প্রথমবার থানাগুলিতে ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হবে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ১৮টি থানা, ট্রাফিক গার্ড, গোয়েন্দা বিভাগ, গুন্ডাদমন শাখা, সিসিআরবি, পিজি সেল সহ যতগুলি ইউনিট রয়েছে, প্রতিটি ইউনিটকে নিয়েই ক্যারাম প্রতিযোগিতা হবে। আগামী ১২ জানুয়ারি প্রতিযোগিতা শুরু হবে বলে পুলিস সূত্রে খবর। প্রায় সপ্তাহখানেক ধরে চলবে প্রতিযোগিতা। থানাভিত্তিক যে প্রতিযোগিতা চলবে, সেগুলি থানার ভিতরই হবে। শেষে কোনও একটি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে ফাইনাল। সেখানেই পুরস্কৃত করা হবে চ্যাম্পিয়নকে।
হাওড়া সিটি পুলিসের এক কর্তা বলেন, ‘এর আগে কখনও পুলিসকর্মীদের নিয়ে আলাদা করে কোনও ইন্ডোর গেমসের আয়োজন করা হয়নি। কিন্তু তাঁদের মনোবল বাড়ানোর জন্য খেলাধুলার প্রয়োজন রয়েছে।’ হাওড়া সিটি পুলিসের আধিকারিকদের একাংশের কথায়, দিনভর ভীষণ চাপের মধ্যে থাকতে হয়। ইচ্ছে থাকলেও অনেক সময় মাঠে নামা সম্ভব হয় না। ক্রিকেট বা ফুটবল না হোক, অন্তত ক্যারামের মতো ইন্ডোর প্রতিযোগিতাতে এবার অংশ নিতে ভীষণ উৎসাহী পুলিসকর্মীরা।