নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গত দশদিনে জগৎবল্লভপুরে একাধিক হনুমানের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই বনদপ্তর বেশ কয়েকটি পূর্ণবয়স্ক ও শিশু হনুমানের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কেউ বা কারা ষড়যন্ত্র করে প্রাণীগুলিকে মেরে ফেলেছে বলে গ্রামবাসীদের একাংশ দাবি করেছে। পরিবেশপ্রেমী সংগঠনগুলির ধারণা, সম্ভবত বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে হনুমানগুলির। এ নিয়ে উদ্বিগ্ন বনদপ্তরও। গত ১০ দিনে জগৎবল্লভপুরের গোবিন্দপুর পঞ্চায়েতের বাটন দাসপাড়া গ্রামে একের পর এক হনুমানের মৃত্যু হয়েছে।



