Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

হেলমেটহীন বাইক আরোহীকে মিষ্টিমুখ খড়গ্রামে

হেলমেটহীন বাইক আরোহীকে মিষ্টিমুখ খড়গ্রামে
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে খড়গ্রামের জয়পুর গ্রামে হেলমেটহীন বাইক আরোহীদের গোলাপ দিয়ে অভ্যর্থনা জানানো হল। পুলিসের পক্ষ থেকে তাঁদের মিষ্টিমুখও করানো হয়। এদিন সেখানে খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার, খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত প্রমুখ এভাবেই বাইক আরোহীদের সতর্ক করেন।
Advertisement
সকাল সাড়ে ১০টা নাগাদ শেরপুর-বিষ্ণুপুর রাজ্য সড়কে ওই গ্রামের কাছে পুলিস ও বিধায়ক হঠাৎই এই কর্মসূচি শুরু করেন। প্রায় একঘণ্টা এই কর্মসূচি চলে। এদিন শতাধিক হেলমেটহীন বাইক চালকের হাতে গোলাপ দিয়ে মিষ্টিমুখ করানো হয়। হেলমেটহীন বাইক চালকের দলে ছিলেন বিভিন্ন বয়সের ব্যবসায়ী থেকে সরকারি কর্মচারী। প্রথমে পুলিস ওই হেলমেটহীন বাইক চালকদের আটকায়। এরপর তাঁদের গায়ে মাথায় হাত বুলিয়ে হাতে গোলাপ ধরায়। পরে তাঁদের মিষ্টিমুখও করানো হয়। তাতে বাইক আরোহীরা কিছুটা হলেও লজ্জায় পড়ে যান। খড়গ্রামের বিধায়ক আশিসবাবু বলেন, এদিন আমরা পুলিসকে সঙ্গে নিয়ে এভাবেই নেতাজির জন্মদিন পালন করেছি। এরকম বিশেষ এক দিনে বাইক চালকদের সর্তক করতে পেরে আমরা সকলেই গর্বিত। খড়গ্রাম থানার এক অফিসার বলেন, সম্প্রতি এই এলাকায় বাইক দুর্ঘটনা লেগেই রয়েছে। বারবার সতর্ক করেও কিছু করা যাচ্ছে না। তাই আমরা ভালোবেসে বাইক চালকদের সমস্যা বোঝানোর চেষ্টা চালিয়েছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ