সংবাদদাতা, হলদিবাড়ি: প্রথমদিনই উপচে পড়া ভিড় হুজুর সাহেবের মেলায়। মঙ্গলবার হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতে এই মেলায় বেলা বাড়ার সঙ্গে মানুষের সমাগম বাড়ে। গোয়েন্দা দপ্তরের দাবি, দিনেই চার-পাঁচ লক্ষ মানুষের সমাগম হয়। রাতে এই সংখ্যা আরও বেড়েছে। এবার মেলায় ছোট বড় মিলিয়ে তিন হাজারের বেশি স্টল বসেছে। জামাকাপড়ের দোকান থেকে শুরু করে খাবার, হাতে তৈরি নানা জিনিস যেমন বিভিন্ন মূর্তি, কাপপ্লেটের দোকান, ঘর সাজানোর সামগ্রী, ধর্মগ্রন্থ, গবাদিপশু, গোলাপ ফুল বিক্রি হচ্ছে। এছাড়া বাচ্চাদের বিনোদনের নানা জিনিস এসেছে।
Advertisement
এবিষয়ে মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী বলেন, এবছর মেলায় উপচে পড়া ভিড়। মানুষ খুব আনন্দ করছেন। ব্যবসা বাণিজ্যও মোটামুটি ভালো হচ্ছে। এদিন দিনভর মেলা প্রাঙ্গণে নেতা মন্ত্রী সহ ভিআইপিরা আসতে থাকেন। এদিন মেলায় আসেন এনবিএসটিসির উত্তরবঙ্গ পরিবহণের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী। মেলা ঘুরে যান তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, যুব সভাপতি কমলেশ অধিকারী ও।
এবিষয়ে হলদিবাড়ি এক্রামিয়া ইসালে সওয়াব কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, মঙ্গলবার প্রায় চার -পাঁচ লক্ষ মানুষের সমাগম হয়। ব্যবসা বাণিজ্যও ভালো হয়েছে। মেলায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবছর পুলিস মোতায়েন করা হয়েছে মেলা চত্বরে।